ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২৬ এপ্রিল ২০২২
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ছবি: সংগৃহীত

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা। 

এ সময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ৬ ও ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। এরপর তিনি হেঁটে ক্যাম্প ঘুরে দেখবেন এবং রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলবেন। 

Advertisement

এ সময় রাজকুমারী গাছের চারা রোপণ করবেন। তারপর তিনি রাজাপালং এলাকায় স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে সোমবার বিকেলে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী। বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!