ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝোপে পড়েছিল গলাকাটা লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৩০ এপ্রিল ২০২২
ঝোপে পড়েছিল গলাকাটা লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি।

পটিয়া থানার এসআই অনুমং মারমা বলেন, খবর পেয়ে একটি ঝোপ থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারের পর সেটি মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!