ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রেজারের গর্তে পড়ে লাশ হলো আপন দুই ভাই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৯ এপ্রিল ২০২২
ড্রেজারের গর্তে পড়ে লাশ হলো আপন দুই ভাই
শিশু ছেলে সোহান ও রোহান-ছবি সংগৃহীত

কুমিল্লা বরুড়ায় ড্রেজারে মাটি কাটায় সৃষ্ট গর্তে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃতরা হলো- ওই গ্রামের মো. শাখাওয়াত হোসেনের শিশু ছেলে সোহান (৫) ও রোহান (৬)।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হলে এ সময় তার দুই ছেলেও বাবার সঙ্গে ধানক্ষেতে যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে গরমে বাচ্চাদের কষ্ট হবে তাই বাবা ১০টার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন, দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, পরে এলাকার আশেপাশে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

Advertisement

সন্ধ্যায় এলাকার এক নারী ড্রেজারে মাটি কাটার গর্তে দুই ভাইয়ের লাশ ভেসে থাকতে দেখেন। এ সময় এলাকার লোকজন ওই গর্ত থেকে লাশ দুটি উদ্ধার করে।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, গত দুই মাস ধরে ওই গ্রামের দীন মোহাম্মদ অবৈধভাবে ড্রেজারে মাটি কাটে বিশাল গর্ত সৃষ্টি করে রেখেছেন। দীন মোহাম্মদ ছাড়াও আরও অনেকে  এলাকায় রমরমা ড্রেজার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, ড্রেজারে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, আমরা তাদের বাড়িতে গিয়ে সব বিষয়ে খোঁজখবর নিয়েছি, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!