[ দেশজুড়ে ]
কর্ণফুলীর বধূ ফটিকছড়িতে হলেন লাশ
ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঝর্ণা বিবি নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বিবি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সৈন্যারটেক এলাকার মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী।
জানা গেছে, নাজিরহাট বাজারে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে আহত অটোরিকশার যাত্রী ঝর্ণা বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!