ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১ মে ২০২২
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ- ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার সকলে সদর উপজেলার নারগুন ও সালন্দর ইউপিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, জেলায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে এই ত্রাণের আওতায় আনা হচ্ছে।  খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, আয়োডিন যুক্ত লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার এবং হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া।

Advertisement

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফল ও ফসল।

সদর উপজেলার আকচা, নারগুন, বেগুনবাড়ী, ইয়াকুবপুর, সালন্দরসহ ২৫টি এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তসহ বড় বড় গাছপালা উপড়ে যায়। বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

কৃষি বিভাগ বলছে, কালবৈশাখী ঝড়ে পাকা ধান, ভুট্টা মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া আম, লিচু, কলাসহ বিভিন্ন ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!