ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ, পকেটে এলোমেলো টাকা

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৩৮, ২ মে ২০২২
মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ, পকেটে এলোমেলো টাকা
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরের আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার হাদার দোকান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চরজব্বার থানা-পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রির্পোটে অনুমান করা হচ্ছে লোকটি ভিক্ষা করতেন, পকেটে এলোমেলো কিছু টাকা পাওয়া গেছে। রোববার রাতে কোনো এক সময় রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!