দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুর উন নবী বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্পে সংবাদ প্রদান করে চৌগাছার কাবিলপুর মাঠ এবং ভারতের লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঝদিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে একটি অজ্ঞাত লাশ ভেসে রয়েছে। পরে বিজিবি এবং স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চৌগাছা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন কিলোমিটার নদে ভাসিয়ে লাশটি কাবিলপুর গ্রামে নিয়ে এসে লাশটি উদ্ধার করে। এ সময় উদ্ধার ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে বাংলাদেশি টাকার কয়েকটি নোট, একটি গ্যাস লাইটার উদ্ধার হয়। লাশটি উদ্ধারের পর চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার লাশটির সুরাহতল প্রতিবেদন করেন।
তিনি জানান, লাশটি অজ্ঞাত হলেও সেটি মুসলিম লাশ। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চত করে বলেন, চৌগাছার কাবিলপুর ভারতীয় সীমান্তবর্তী নো-ম্যান্সল্যান্ডে / জিরো লাইনে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, উদ্ধার ব্যক্তি চোরাকারবারীদের সঙ্গে জড়িত ছিলেন। কেউ মেরে ফেলে সেটি নদে ভাসিয়ে দিয়েছেন। অথবা মেরে অন্য কোথাও রেখে দিয়েছিলেন। পরে গন্ধ ছড়িয়ে পড়ায় নদে ভাসিয়ে দেয়।