ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ঈদ আনন্দ, ঝরল ৩ বন্ধুর প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৪ মে ২০২২
মোটরসাইকেলে ঈদ আনন্দ, ঝরল ৩ বন্ধুর প্রাণ
(ছবি: সংগৃহীত)

পঞ্চগড়ের অমরখানা মডেল হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।  

নিহতরা হলেন- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম, একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির এবং আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা একে অপরের বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ আনন্দে সিদ্দীক, নতুন ও শিশিরসহ পাঁচ যুবক আজ বিকেলে মোটরসাইকেলে অমরখানার মহারাজা দিঘীতে বেড়াতে যান। মডেলহাট এলাকায় নতুন ও শিশিরের মোটরসাইকেলের সঙ্গে সিদ্দিকের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুই মোটরসাইকেলের একটিতে তিনজন এবং অপরটিতে দুইজন আরোহী ছিলেন বলে স্থানীয়রা জানান। হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!