ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ৮ মে ২০২২
প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে গলা কেটে হত্যা
হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বজন ও উৎসুক জনতা-ছবি ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবারিক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে দিবালোকে আপন চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করে আপন জেঠাতো ভাই। নিহত মো. ইসরাফিল উপজেলার তারাশাইল গ্রামের প্রবাসী কালা মিয়ার ছেলে। 

রোববার (৮এপ্রিল) দুপুর ২টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরো তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহতরা হলেন হানিফ মিয়ার স্ত্রী রিনা বেগম, আবু বক্করের স্ত্রী আশয়া বেগম, মো ইউছুম মিয়া। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

Advertisement

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় ,বাড়ির জায়গা নিয়ে মুক্তার হোসেনের ছেলেদের সঙ্গে দীর্ঘ বিরোধ চলে আসছিলো কালা মিয়ার ছেলেদের। এই বিরোধ স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসা করে দিলেও মোক্তার হোসেনের ছেলেরা তা না মেনে কালা মিয়ার পরিবারকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিল। রোববার একই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সামনে প্রকাশ্য দিবালোকে ইসরাফিলকে কুপিয়ে প্রথমে আহত করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে মুক্তার মিয়ার ছেলে সজীব মিয়া।

ইসরাফিলের স্ত্রী রিয়া আক্তার বলেন, আমার ১০ মাসের বাচ্চার সামনে স্বামীকে গলা কেটে হত্যা করেছে সজীব মিয়া।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এখনো কোনো মামলায় হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!