[ দেশজুড়ে ]
ভাড়া বাসায় স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী উধাও
ফাইল ছবি
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম রুপা বেগম। ২৮ বছর বয়সী রুপা বিষ্ণুপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী।
রুপার সংসারে দুই ছেলে রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপার বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।
.png)
স্থানীয় বাসিন্দা লিটন জানান, স্ত্রী-সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন নাছির। তিনি পেশায় রঙমিস্ত্রি। রোববার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। সকালে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার এসআই রবিউল জানান, মজিদ প্রধানিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে রুপার গলাকাটা লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!