বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি জানান, আগের কেনা ১৬০ টাকার তেল ২০০ টাকায় লিটার বিক্রি করছিলেন ব্যবসায়ীরা- এমন সংবাদে ড্রাইভার বাজার ও পুরান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভাণ্ডারকে সাত হাজার, বসন্তী স্টোরকে চার হাজার, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে পাঁচ হাজার, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ছয় হাজার, ইকবাল স্টোরকে চার হাজার ও রিপন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভোক্তা অধিকারের এ কর্মকর্তা আরো জানান, জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে ৫শ’ লিটার তেল আগের দামে বিক্রি করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।