বুধবার দুপুরে অভিযান চালান সংস্থার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে পুরোনো দামের সব সয়াবিন তেল বের করে ঐ দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তেলের কেনা দামের রশিদ দেখাতে না পারায় এবং ১৬০ টাকার ১ লিটারের বোতল ২০০ টাকায়, ৫ লিটারের বোতল ৮০০ টাকার পরিবর্তে ৯৮৫ টাকায় বিক্রি করায় পাঁচটি দোকানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)