ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারের ম্যানেজার আটক, ৫০ হাজার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১২ মে ২০২২
বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারের ম্যানেজার আটক, ৫০ হাজার
মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারের ম্যানেজার আটক-ছবি ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তাঁতীবাড়ি বাজারে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুরে মাদারীপুর পৌরসভা এলাকার সিফাত এন্টার প্রাইজের ডিলার বিল্লাল সরদার তাঁতীবাড়ি এলাকার খুচরা বাজারের দোকানদারদের কাছে সয়াবিন তেল পাইকারি বিক্রি করতে যান। এ সময় ৭৬০ টাকার ৫লিটারের সয়াবিন তেলের দাম ৯৩০ টাকায় বিক্রি করেন। এতে দোকানদারের সঙ্গে ডিলারের ম্যানেজারের কথা কাটাকাটি হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ডিলারের ম্যানেজার বিল্লাল সরদারকে আটক করেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে খবর দিলে তারা ডিলারের সঙ্গে থাকা ৯৭২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন।

এ সময় আটককৃত বিল্লালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার হওয়া তেল খুচরা বাজারে ন্যায্য দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান ক্রেতা ও স্থানীয়রা। এদিকে নিয়মিত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনার কথা জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!