পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লক্ষী চন্দ্র চাকমা রাতের খাবার খেয়ে বাড়ির আঙ্গিনায় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন। ঐ সময় একদল দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। সেই সময় লক্ষী চন্দ্র চাকমার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বরকল উপজেলার সুবলং ৭ নম্বর ইউপি সদস্য রিটেশ চাকমা জানান, বুধবার রাতে লক্ষী চন্দ্র চাকমাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। নিহত লক্ষী চন্দ্র চাকমা একজন সাধারণ কৃষক ছিলেন। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নেই। তবে ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। এখন তিনি পাহাড়ে কৃষি জমি চাষ করেন। তার আনারস বাগানও রয়েছে।
.png)
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে নিহত ব্যক্তিটি একজন সাধারণ মানুষ। চাষাবাদ করে ঘর সংসার চালান। এরকম ঘটনা খুবই দুঃখজনক।
এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো উদ্ধার করা হয়নি।