ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ৩ মোটরসাইকেলের সংর্ঘষে স্বামী নিহত, স্ত্রী আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১২ মে ২০২২
চৌগাছায় ৩ মোটরসাইকেলের সংর্ঘষে স্বামী নিহত, স্ত্রী আহত
চৌগাছা ফায়ার সা‌র্ভিস, যশোর

য‌শো‌রের চৌগাছায় তিনটি মোটরসাই‌কে‌লে‌র মু‌খোমু‌খি সংঘ‌র্ষে স্বামী নিহত এবং স্ত্রী আহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে চৌগাছা-য‌শোর সড়‌কের কড়ইতলা বাজা‌রে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মো. ডা‌লিম হোসেন ঐ উপ‌জেলার ফুলসারা গ্রা‌মের আরশাদ মাস্টা‌রের ছে‌লে। ডালিমের স্ত্রীর নাম উষা বেগম।

প্রত্যক্ষদর্শী ফারুক হো‌সেন বলেন, ডা‌লিম হো‌সেন স্ত্রী‌কে নিয়ে মোটরসাই‌কেলে চৌগাছা থে‌কে যশোর সড়ক হয়ে নিজের বাড়ি ফুলসারা গ্রামে যাচ্ছিলেন। কড়ইতলা বাজারে বিপরীত দিক থে‌কে আসা দু‌টি মোটরসাই‌কে‌লের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়। এতে ডা‌লিম ও তার স্ত্রীর পা ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত চৌগাছা ফায়ার সা‌র্ভিসে খবর দেয় ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Advertisement

আরো জানা গেছে, ডা‌লি‌মের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে নেন ডালিমের স্বজনরা। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ডালিমের স্ত্রী উষা বেগম যশোর হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!