ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৮ লাখ টাকার শাড়ি-লেহেঙ্গা ফেলে পালাল চোরাকারবারিরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৫ মে ২০২২
২৮ লাখ টাকার শাড়ি-লেহেঙ্গা ফেলে পালাল চোরাকারবারিরা
উদ্ধারকৃত শাড়ি ও লেহেঙ্গা-ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকেলে শাড়ি ও লেহেঙ্গা একটি নৌকা থেকে উদ্ধার বিজিবি সদস্যরা। ফেনীর বিজিবি-৪ ব্যাটালিয়ন এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে চম্পক নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর ফেনী নদীর পাড় নামক এলাকা দিয়ে ভারত থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে শাড়ির একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে। চম্পক নগর বিওপির জেসিও নায়েক সুবেদার মো. হাসিবুর রহমানের নের্তৃত্বে বিশেষ টহল দল ওই স্থানে অভিযান পরিচালনা করে।

এতে আরো বলা হয়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী মালামালসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। একপর্যায়ে চোরাকারবারিরা মালামালসহ নৌকা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

Advertisement

এ সময় টহল দলের সদস্যরা ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত নৌকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ১৩টি বস্তা উদ্ধার করে এবং ইঞ্জিনচালিত নৌকা আটক করে। তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ৬২২টি, লেহেঙ্গা ৪৫টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৪ হাজার টাকা।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, চোরাকারবারিদের আটকের জন্য ওই এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত মালামাল ফেনী কাস্টমসে জমা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!