[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
বালু উত্তোলনের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি-ছবি সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ ও একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার খাষকাউলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জুনুকসাথী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। শনিবার সন্ধ্যায় খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দসহ একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মালামাল নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
.png)
এ অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!