মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মুক্তা শেখের মেয়ে ২২ বছর বয়সী মুক্তি খাতুন ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।
.png)
মামলা সূত্রে জানা যায়, মুক্তি খাতুনের সঙ্গে একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই তুহিনের সঙ্গে মুক্তির প্রেম ছিল। বিয়ের পরও দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। কিন্তু তাদের প্রেমে স্বামীকে বাধা মনে করেছিলেন মুক্তি। তাই পথের কাঁটা সরাতে তুহিনকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩ জুন রাতে স্বামী মনিরুলকে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে যান মুক্তি। সেখানে রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। রাত ১২টার দিকে প্রেমিক তুহিন এলে দুজনে মিলে মনিরুলকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের বাবা জেলহক প্রামাণিক। মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য উপস্থাপন শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।