ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১৭ মে ২০২২
চালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪
রায়ের পর আসামিদের কারাগারে পাঠায় আদালত

মানিকগঞ্জে চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিন আসামি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওমর হোসেন সাইফুল ও আরিফুজ্জামান সজীব। তারা দুজনই পলাতক রয়েছেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মো. আলী সীমান্ত (পলাতক) ও আজিম খান। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

Advertisement

নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষেবের এলাকার মুকলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যান আসামিরা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান। পরে এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার তৎকালীন এসআই এনামুল হক চৌধুরী। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!