ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ১৭ মে ২০২২
মানিকগঞ্জে কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
গলা কেটে হত্যা: প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় শত্রুতার জেরে ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যা করেছে আরেক শ্রমিক। সোমবার দুপুরে উপজেলার দ্বিমুখা গ্রামের আবাদি জমির পাশে মেশিন ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই শ্রমিককে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিমুখা গ্রামের ইউসুফ আলী নামে এক ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার তিনজন ধান কাটার শ্রমিককে বাড়িতে নিয়ে আসেন ধান কাটার জন্য। তাদের সবার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে।

সোমবার সকালের খাবার খেয়ে শ্রমিক হৃদয় হোসেন, বাবুল শেখ ও আরিফ হোনেস ধান কাটতে ক্ষেতে যান। দুপুরে ক্ষেতের পাশে একটি মেশিন ঘরে তারা তিনজনে মিলেই বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় শত্রুতার জেরে হৃদয় হোসেন ধান কাটার ধারালো কাস্তে আরিফের গলায় চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত আরিফের বাড়ি পারুরিয়া গ্রামে।

Advertisement

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় হোসেন নামে এক শ্রমিক আরিফ নামে এক শ্রমিককে ধারালো কাস্তে দিয়ে গলায় চালিয়ে দিলে ওই শ্রমিকের ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে পূর্বের কোনো শত্রুতা ছিল তাদের মধ্যে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!