মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর শরীফ ঐ গ্রামের ওয়াদুদ শরিফের ছেলে। আহত মফিদুল কাজী ও আশরাফ আলী একই গ্রামের বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শামুকখোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কাজী আব্দুল আলিম ও হোসেন কাজীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার আলিম কাজী গ্রুপের একটি গরু নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঐ সময় হোসেন কাজীর লোকজন ভ্যানচালক মিজানুর শরিফের বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।