ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল 

হানিফ সরকার, নান্দাইল
প্রকাশিত: ১৫:৪৯, ১৮ মে ২০২২
ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল 
ঝুঁকিপূর্ণ কালভার্ট ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার কালভার্ট ভেঙে গেছে। দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। 

উপজেলার শেরপুর ইউপির পাঁচরুখি বাজার ব্রিজের উত্তর প্রান্ত থেকে জাহাঙ্গীরপুর ইউপির চলমান পাকা রাস্তার বরিল্যা গ্রামের জয়নাল মাস্টারের বাড়ির সামনে একটি কালভার্ট দীর্ঘদিন ধরেই ভাঙা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

জানা যায়, এই কালভার্টটি তিন বছর ধরে ভাঙা। দুই বছর আগে রাস্তাটি পাকাকরণের সময় এটি পুনর্নির্মাণ না করেই সাইটে পাকা স্লাব বসিয়ে রাস্তা পাকা করণের কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট ঠিকাদার। এতে বছর খানেক পরেই ধসে পড়ে। এরপর থেকে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন চলাচল। 

Advertisement

দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা থাকার কারণে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।

স্থানীয় যুবক রিয়াদ জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক ছোটবড় যানবাহন চলাচল করে। কৃষক উৎপাদিত পণ্য বাজারজাত করণে এ রাস্তা ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা থাকার কারণে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।

আরো পড়ুন >>> বাবার সামনেই মেয়ের আত্মহত্যা

অপরদিকে উপজেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক থেকে চন্ডিপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের ভেতর দিয়ে চলমান রাস্তার পোদ্দার বাড়ির সামনে একটি কালভার্ট দুই বছর ধরে ভাঙা। স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কেউ সেটি মেরামতে উদ্যোগ নেয় নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা থাকার কারণে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।

স্থানীয় বাসিন্দা আ. মতিন বলেন, ‌‘দুই বছর হলো ভাঙা শুরু হয়েছে। আস্তে আস্তে তা বড় হচ্ছে। এখন এটি ব্যবহার অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।’ 

আরো পড়ুন >>> ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, ধামাচাপা দিতে সাব্বিরের ‘বিয়ে নাটক’

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব জানান, অল্প কিছু দিন হলো যোগদান করেছি। খোঁজ খবর নিয়ে সাময়িক বা পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। জ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!