[ দেশজুড়ে ]
লাখাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জের লাখাইয়ে বজ্রপাতে আলমগীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। শুক্রবার ভোরে ধানের খলায় ঘুরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত আলমগীর উপজেলার রাঢ়িশাল গ্রামের মকসুদ আলীর ছেলে। শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
নিহতের চাচা মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোররাতে রাঢ়িশাল পশ্চিম এলাকায় খলাতে ধানের স্তুপ ঘুরতে যান আলমগীর। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হয়।
.png)
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!