ইসরাত জাহান সাইমুন ঐ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, ঐ ছাত্রী মঙ্গলবার থেকে অসুস্থ ছিল। শুক্রবার দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেলে লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।