[ দেশজুড়ে ]
বাসা পাল্টানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, ঘণ্টা পর মিলল ঝুলন্ত লাশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ছবি
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর রহমানিয়া মসজিদ এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে তাসলিমা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। তাসলিমার স্বামীর নাম কামাল হোসেন। ভাড়া বাসায় থাকতেন স্বামী-স্ত্রী।
স্থানীয়রা জানায়, বাসা পরিবর্তন নিয়ে স্বামী কামাল হোসেনের সঙ্গে ঝগড়া হয় স্ত্রী তাসলিমার। একপর্যায়ে স্বামী মারধর শুরু করলে কক্ষে ঢুকে দরজা বন্ধ করেন দেন তাসলিমা। এরপর প্রায় ঘণ্টাখানেক কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাসলিমাকে উদ্ধার করা হয়।
.png)
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলছে পরিবার। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!