নিহত রাকিব হোসেন শহরের চক বৈদ্যনাথ নূরুপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, একই এলাকার মানিকের ছেলে রাসেল হোসেন ওরফে কাটা রাসেল একটি মাদক মামলায় অনেকদিন কারাগারে ছিলেন। ঐ সময়ে তার স্ত্রী সাথী বেগমের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে রাকিব হোসেনের। এক পর্যায়ে কারাগারে থাকা স্বামীকে তালাক দিয়ে রাকিব হোসেনকে বিয়ে করেন সাথী। মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পান কাটা রাসেল।
.png)
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রাকিবকে অন্য একজনের মাধ্যমে নাটোর রেলস্টেশনে ডেকে নিয়ে যান রাসেল। সেখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্বামী রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাসেল হোসেন। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্ত কাটা রাসেলকে আটকের চেষ্টা চলছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন জানান, পূর্বশত্রুতার জেরে পার্থ নামে প্রতিবেশী এক যুবকের মাধ্যমে রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রাসেল। পরে চকবৈদ্যনাথ বাজার এলাকায় তার বুকের ডান ও বাম পাশে ছুরিকাঘাত করেন স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত রাসেল হোসেন ওরফে কাটা রাসেল। এতেই রাকিবের মৃত্যু হয়।