[ দেশজুড়ে ]
কমলগঞ্জে বাবা হত্যায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার
গ্রেফতারকৃত জহিরুল- ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে শাবলের আঘাতে বাবা গফুর মিয়াকে হত্যার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে মাদকাসক্ত ছেলে জহিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ঐ উপজেলার ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বড় বোন মরিয়ম বেগম হত্যা মামলা মামলা করেন।
.png)
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, রোববার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে নিজের বাবা-মাকে শাবল দিয়ে আঘাত করে জহিরুল। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়ার পথে বাবা গফুর মিয়া মারা যান। ঘটনার পর থেকে ছেলে জহিরুল পলাতক ছিল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!