ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বাড়ছে ডিম উৎপাদন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২ জুন ২০২২
ঝালকাঠিতে বাড়ছে ডিম উৎপাদন
মুরগির খামার- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে ডিমের উৎপাদন বেড়েছে। গত এক বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩ লাখ ডিম বেশি উৎপাদন হয়েছে। জেলায় ডিমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পোল্ট্রি শিল্পে আগ্রহী হচ্ছেন অনেকে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ডিমের উৎপাদন ও চাহিদা যাতে আরো বাড়ে- সে ব্যাপারে প্রচেষ্টা চালানো হবে।

ঝালকাঠি জেলায় গত এক বছরে ডিমের চাহিদা ছিল ৭ কোটি ২০ লাখ। ডিম উৎপাদন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে ৭৩ লাখ ডিম। জেলায় বর্তমানে ৫২টি লেয়ার, ৫৩টি সোনালী ও ১২২টি হাঁসের খামার রয়েছে। এখানে ডিমের মূল চাহিদা পূরণ হয় লেয়ার মুরগি এবং হাঁসের খামার থেকে।

Advertisement

পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, বিগত সময়ের তুলনায় এ বছর তাদের বিক্রি ভালো হচ্ছে। বর্তমানে মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে খামারিদের।

ডিমের উৎপাদন বাড়াতে ও দাম সহনীয় রাখতে মুরগির ফিডের দাম কমানোর দাবি জানান খামার মালিকরা।

ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানান, জেলায় ডিমের উৎপাদন এবং চাহিদা দুটোই বেড়েছে। উৎপাদন ভালো হওয়ায় সহজেই ডিম সংগ্রহ করতে পারছেন বিক্রেতারা। এ ক্ষেত্রে পরিবহন খরচও কম লাগছে। ভবিষ্যতে ডিমের উৎপাদন আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!