ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাগাছে ভেসে চেন্নাইয়ে ফিরোজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ৪ জুন ২০২২
কলাগাছে ভেসে চেন্নাইয়ে ফিরোজ
ফিরোজ শিকদার- ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের সন্ধান মিলেছে। নিখোঁজের ৭ দিন পর শনিবার দুপুরে ভারতের চেন্নাইতে তাকে পাওয়া গেছে।

ফিরোজের বড় ভাই মাসুম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে ঢেউয়ে সমুদ্রের গভীরে ভেসে যান ফিরোজ। সমুদ্রে থাকা একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের চেন্নাইয়ের জেলেরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানকার প্রশাসনের জিম্মায় রয়েছেন।

ফিরোজ সিকাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন সিকদারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।

Advertisement

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল খালেক বলেন, আমরা খোজ নিয়ে দেখছি।

গত ২৬ মে বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল রয়েল প্যালেসে ওঠেন ফিরোজ সিকদার ও তার ৭ বন্ধু। শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে ডুবুরি দল ও ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালালেও সন্ধান পায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!