রোববার রাত ৮ টার দিকে উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ নামের কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও কারখানার লোকজন জানান, আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ও কারখানার কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেঙ।
.png)
কোম্পানির ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয় তা ছড়িয়ে পড়ে।
বেড়া ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেড়া ফায়ার সার্ভিসের ২টি এবং কাশীনাথপুরের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।