অভিযুক্ত নেপাল শীল ঐ এলাকার নিহত নিরঞ্জন শীলের ছেলে।
নিহতের স্ত্রী রাধা রানী জানান, তার সৎ ননদ বিউটির সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে তার ছেলে নেপাল শীলকে বিয়ের জন্য উৎসাহিত করেন এবং মেয়ে পছন্দ করান বিউটি ও তার স্বামী প্রকাশ। সেই মেয়েকে বিয়ে করতে হলে জমি লিখে দেওয়ার দাবি করেন বিউটি। তবে নেপালের বাবা নিরঞ্জন শীল জমি দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে বিবাদ বাধে।
.png)
তিনি আরো জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নেপাল একটি ভাঙা টেবিলের খুঁটি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান। অ্যাম্বুলেন্সে করে বরিশাল নেয়ার পথে তিনি মারা যান।
পাথরঘাটা থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়েছেন। অভিযুক্ত নেপালকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।