ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ভেঙে শ্রমিক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ৭ জুন ২০২২
ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ভেঙে শ্রমিক নিহত
ফাইল ছবি

খুলনায় ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ভেঙে মো. হাফিজুল ইসলাম নামে ২৮ বছর বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে মহানগরীর শান্তিধাম মোড়ে হাসিবের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল জেলার ডুমুরিয়া উপজেলার বাইনতলা গ্রামের মো. বোরহান শেখের ছেলে ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, হাসিবের সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ক্রেনে কাঁচামাল ওপরে উঠানো হচ্ছিল। হঠাৎ ক্রেনের বাকেট শ‌্যাপ ভেঙে হাফিজুলের গায়ের ওপর পড়ে।

Advertisement

এ সময় তার ডান পা ও বাম হাত ভেঙে যায়। এছাড়া পিঠের বাম পাশে গুরুতর আঘাত পান। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!