[ দেশজুড়ে ]
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, এবার নিজেও ঝুলবেন ফাঁসির দড়িতে
আদালত ভবন, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ হাশেম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদে মাওলা এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় স্বামীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
.png)
২০১৩ সালে যৌতুক না পেয়ে স্ত্রী বেবী আক্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মোহাম্মদ হাশেম। পরে এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!