ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের ২ মাস পর জানা গেল স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ৮ জুন ২০২২
বিয়ের ২ মাস পর জানা গেল স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।

বুধবার এ ঘটনায় ওই যুবতীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই যুবতীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে ওই তাকে মেরে ফেলার হুমকি দেন ইয়াসিন।

এদিকে, দুই মাস আগে বিয়ে হয় ওই যুবতীর। গত ৪ জুন স্বামীর বাড়িতে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বিষয়টি ধরা পরে পরিবারের কাছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!