শনিবার সন্ধ্যায় কোরকদি ইউনিয়নের খোদা বাশপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তন্নী একই গ্রামের জিল্লুর রহমান মোল্যার মেয়ে। তিনি অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
তন্নীর স্বজনরা জানান, ভালোবেসে পাঁ
.png)
৬ জুন তন্নীকে অপহরণ করেন একই ইউনিয়নের মোল্যাডাঙ্গী গ্রামের আফসার শেখের ছেলে সাব্বির শেখ। এরপর তন্নীকে তিনি হত্যা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে মেয়েটির শরীরে কোনো আঘাত না থাকলেও গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মুত্যর আসল কারণ জানা যাবে।