[ দেশজুড়ে ]
অটোচালক সোহেল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার
ভৈরব থানা, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে অটোচালক সোহেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল হোতা দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার শান্তি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত সোহেল ও গ্রেফতারকৃত দুলাল ভৈরব শহরের চন্ডিবের এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা।
.png)
তিনি জানান, শুক্রবার সকালে ঐ উপজেলার গাজীরটেক রেলসেতুর নিচ থেকে অটোচালক সোহেলের লাশ উদ্ধার করা হয়। ঐ রাতে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার। এরপরই অভিযানে নামে পুলিশ। হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যে রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল হোতা দুলাল মিয়াকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, হত্যাকাণ্ডের পর দুলাল গা ঢাকা দিয়েছিল। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় দস্যুতার মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!