ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ বন্ধ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:০০, ১৪ জুন ২০২২
ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ বন্ধ 
গ্যাস সরবরাহ: প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার রাত পৌনে ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভীবাড়ি পাঠানপাড়া এলাকায় গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি মেইন পাইপ লাইন লিকেজ হয়ে যায়।

লিকেজ লাইন মেরামত শুরু করায় জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কুমিল্লা থেকে একটি দল এসে সংযোগ মেরামতের কাজ করছে। ভোর নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!