বুধবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।
তিনি জানান, জাল ভোট দেওয়ায় একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়া সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ৩-৭ দিনের সাজা দেওয়া হয়েছে।
.png)
ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে বলেও জানান কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।