ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১৬ জুন ২০২২
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ নেতার মরদেহ
হাওড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হাবিবুল্লাহ হাবিবের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে হাওড়ে ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে প‌ড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

‌নি‌খোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ জুন) সকালে ক‌রিমগঞ্জ উপ‌জেলার সূতারপাড়া ও নিকলীর উপ‌জেলার ভরাটির সীমান্তব‌র্তী এলাকায় নদী‌তে ভাসমান অবস্থায় তার মর‌দেহ উদ্ধার ক‌রেন ফায়ার সা‌র্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে মঙ্গলবার (১৪ জুন) বন্ধু‌দের সঙ্গে হাওড়ে ঘুর‌তে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন কি‌শোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ হাবিব। তি‌নি সদর উপজেলা মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে এবং শহ‌রের ওয়ালী নেওয়াজ খান ক‌লে‌জের স্নাতক ব‌র্ষের ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, মঙ্গলবার সকালে বন্ধু‌দের সঙ্গে হাওড়ের অলওয়েদার সড়কে ঘুরতে যান হা‌বিব। ভ্রমণ শেষে এ দিন সন্ধ্যায় ইঞ্জিনচা‌লিত ট্রলা‌রে ক‌রিমগঞ্জ উপ‌জেলার বালিখলা ঘাটে ফেরার পথে  ‌সুতাপাড়া এলাকায় ধনু নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হন হা‌বিব। ঘটনার পর কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডুবু‌রি দল উদ্ধার অভিযান শুরু করে। এরপর প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্প‌তিবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে প্রায় ৩ কি‌লো‌মিটার দূরে ধনু নদী‌তে ভাসমান অবস্থায় ছাত্রলীগ নেতা হা‌বি‌বের মর‌দেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!