ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ওভারটেকিং করার সময় ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৭ জুন ২০২২
নরসিংদীতে ওভারটেকিং করার সময় ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
দুর্ঘটনাস্থল-ছবি সংগৃহীত

নরসিংদীর দগরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রব মিয়া এক বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ১৫ জন। 

শুক্রবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেটকার ও একটি ট্রাক ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসচালক রব মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!