বন্দর থানার ওসি দীপক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশ ধর্ষণে অভিযুক্ত সাঈদ হোসেন (৪৫)কে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির বুরুন্দী এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে সাঈদ হোসেন গাজীপুরে চাকরি করেন। চাকরির সুবাদে ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় এক সময় প্রেমের সম্পর্কে গড়ায়। সেই সম্পর্কের সূত্র ধরে সাঈদ হোসেন প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত ১৭ জুন শুক্রবার রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী সাঈদকে বিয়ের কথা বললে সাঈদ অপরাগতা প্রকাশ করে। এরপর ১৮ জুন ভুক্তভোগী বন্দর থানায় মামলা দায়ের করেন।
.png)