খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত ডাকাত সর্দার মকুল ওই এলাকার সাবেক ইউপি সদস্য কাবিলার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মকুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ডাকাতি করতে গিয়ে সে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করতো। সম্প্রতি এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণ করে।
.png)
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সোমবার অজ্ঞাত ব্যক্তিরা ডাকাত সর্দর মুকুলকে মারধর করে হাত পা ভেঙে রগ কেটে জোগারদিয়া সড়কের মাঠে ফেলে রেখে যায়। সে ডাকাতির করার সময় ওই পরিবারের নারীদের ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, মারামারিসহ ১২টি মামলা রয়েছে। ৭টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।