নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুরছড়া এলাকায় ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন। তিনি ঐ ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান মোহাম্মদ শাহ। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।