[ দেশজুড়ে ]
ছেলের জন্য নুডলস রান্না করছিলেন মা, ফিরে এসে পেলেন নিথর দেহ
ফাইল ছবি
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সোহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সোহান উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজার এলাকার মাতব্বর বাড়ির ফেরদাউস মাতব্বরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে সোহান তার মায়ের সঙ্গে ঘর থেকে বের হয়ে উঠানে একা একা খেলা করছিল। পরে মা তাকে উঠানে রেখে সবার জন্য নুডলস রান্না করতে রান্নাঘরে যান। এ সময় খেলার একপর্যায়ে উঠানের পাশে পুকুরে পড়ে যায় শিশু সোহান।
.png)
পরে তার মা নুডলস রান্না শেষে ছেলেকে ঘরে আনতে উঠানে গেলে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শিশু সোহানের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে মঙ্গল সিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!