খোদেজার স্বামীর নাম জামাল উদ্দিন। ৪৮ বছর বয়সী জামাল ফরহাদনগর ইউনিয়নের চরকালীদাস গ্রামের তুফানী বাড়ির মজিবুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, ১০ বছর ধরে মালদ্বীপে থাকছিলেন জামাল। ২৩ জুন মালদ্বীপে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। কিন্তু স্বামীর লাশ বাড়িতে আসার ১৫ মিনিট আগেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন খোদেজা। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
জামালের মামা রবিউল হক সওদাগর বলেন, জামাল মালদ্বীপে ও তার স্ত্রী খোদেজা বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে জামালকে দাফন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তার স্ত্রীকে দাফন করা হয়।