ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুঁজতে বেরিয়ে নদীর পাড়ে গিয়ে পেলেন দুই লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ২ জুলাই ২০২২
খুঁজতে বেরিয়ে নদীর পাড়ে গিয়ে পেলেন দুই লাশ
মরদেহ (ফাইল ছবি)

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগার চর এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পুইরবাড়ী গ্রামের মকবল ও হানি মিয়া।

স্থানীয়রা জানায়, মকবল ও হানি মিয়া পাট কাটার জন্য নদীর পাড়ে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে গিয়ে দেখে তারা মৃত অবস্থায় পড়ে আছেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য রফিক মিয়া বলেন, পাট কাটতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!