ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে প্রেম করে বিয়ে, অবশেষে লাশ হলেন জান্নাতুল

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২ জুলাই ২০২২
মোবাইলে প্রেম করে বিয়ে, অবশেষে লাশ হলেন জান্নাতুল
কবিরহাট থানা

নোয়াখালীর কবিরহাটে স্বামীর সঙ্গে মোবাইলে কথা শেষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী জান্নাতুল নাঈম।

শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ ।  

নিহত জান্নাতুল নাঈম উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।  

Advertisement

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোবাইলে প্রেমের সূত্র ধরে পরিবারের কাউকে না জানিয়ে ফেনীর এক ছেলেকে বিয়ে করেন নাইম। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে কথা বলা শেষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাঈম। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!