ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক মিনিটের টর্নেডোতে উড়ে গেল সব ঘর

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৩ জুলাই ২০২২
এক মিনিটের টর্নেডোতে উড়ে গেল সব ঘর
ঝড়ে উড়ে গিয়ে নদীতে পড়ে টিনের চাল

পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও। টর্নেডোতে একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছেন।

রোববার দুপুরে পটুয়াখালী পৌরসভার নিউমার্কেট এলাকার পূর্বপাশে হুজুরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দোকানপাট ও ঘরের ছাউনির টিন সবকিছু আকাশে উড়িয়ে নিয়ে যায়। এক মিনিটের মধ্যে সবকিছু গুঁড়িয়ে দেয়। ভয়ে সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকে আহত হন।

Advertisement

বৃষ্টির সময় লাউকাঠী নদীতে গোসল করছিলেন শাহিন। এ সময় টিন উড়ে গিয়ে তার শরীরে পড়লে ঘাড় কেটে যায়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহিন চড়পাড়া এলাকার খবির হাওলাদারের ছেলে ও মাছ ব্যবসায়ী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!