এর আগে খুনিদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে নগরীর কামারুজ্জামান চত্বরে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নগরীর বড় বালিয়া এলাকা থেকে সোমবার রাতে আনিমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। আনিম মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের অভিযান টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন।
.png)
ওসি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে রোববার রাতে সানিকে রামেক হাসপাতালের সামনে থেকে তুলে এনে রাজশাহীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। সানির বাবা রাজশাহীর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়।