মৃত জিহাদ (১১) ও তাজিমা (৭) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামের মকুল মিয়ার সন্তান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম চৌধুরি জানান, মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান জিহাদ ও তাজিমা বাড়ির সামনের বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় তাজিমা পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে জিহাদও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)